সূরা আশ-শুআরা, আয়াত 195

26:195

بِلِسَانٍ عَرَبِيّٖ مُّبِينٖ ١٩٥

সুস্পষ্ট আরবী ভাষায় ১।

টীকা

১ আয়াত থেকে জানা গেল যে, আরবী ভাষায় লিখিত কুরআনই কুরআন। অন্য যে কোনো ভাষায় কুরআনের কোনো বিষয়বস্তুর অনুবাদকে কুরআন বলা হবে না। [দেখুন- ইবন কাসীর]

তাফসীর

১৯৫. জিব্রীল (আলাইহিস-সালাম) সুস্পষ্ট আরবী ভাষায় তা নিয়ে অবতরণ করেছেন।