وَٱلصَّٰٓفَّٰتِ صَفّٗا ١
শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান ১
টীকা
৩৭- সূরা আস-সাফফাত
১৮২ আয়াত, মক্কী
১ কাতাদাহ বলেন, আল্লাহ্ তা'আলা তাঁর সৃষ্টির শপথ করেছেন, তারপর আরেক সৃষ্টির শপথ করেছেন, তারপর অপর সৃষ্টির শপথ করেছেন। এখানে কাতারবন্দী দ্বারা ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে, যারা আকাশে কাতারবন্দী হয়ে আছেন। [তাবারী]
তাফসীর
১. তিনি তাঁর ফিরিশতাদের নামে শপথ করলেন। যাঁরা তাঁদের এবাদতে পরস্পর মিলিতভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ান।