সূরা আল-মুরসালাত, আয়াত 36

77:36

وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ ٣٦

আর না তাদেরকে অনুমতি দেয়া হবে ওযর পেশ করার।

তাফসীর

৩৬. না তাদেরকে স্বীয় প্রতিপালকের দরবারে পাপ ও কুফরি থেকে উযর পেশ করার অনুমতি দেয়া হবে। যার ফলে তারা নিজেদের উযর পেশ করতে পারবে।