সূরা আস-সাফফাত, আয়াত 69

37:69

إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ ٦٩

তারা তো তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী,

তাফসীর

৬৯. এসব কাফির তাদের পূর্ব পুরুষদেরকে হেদায়েতের পথ থেকে ভ্রষ্ট পেয়েছে। তাই তারা প্রমাণবিহীন তাদের অন্ধ অনুসরণ করছে।