সূরা আস-সাফফাত, আয়াত 111

37:111

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ١١١

নিশ্চয় তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম;

তাফসীর

১১১. ইবরাহীম (আলাইহিস-সালাম) আমার সেসব মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর এবাদতের দাবি পূরণে সক্ষম।